RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার

প্রতিবেদক
Dr. Bayezid Moral
July 30, 2025 6:31 pm

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের “দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ভুটানের থিম্পুতে।

তিন দিনব্যাপী এই কর্মশালাটি সার্ক কৃষি কেন্দ্র (SAC), ঢাকা, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েলথ হাঙ্গার হিলফি (Welthungerhilfe)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

কর্মশালার লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান কৃষিবান্ধব নীতি, কর্মসূচি ও বাস্তবচর্চা মূল্যায়ন করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এর বিস্তার ত্বরান্বিত করার উপায় নির্ধারণ করা।

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা—এই পাঁচটি সার্ক সদস্য দেশের প্রতিনিধি, কৃষি ও পরিবেশবিষয়ক গবেষক, শিক্ষাবিদ, আন্তর্জাতিক ও দেশীয় বক্তা এবং প্যানেলিস্টরা এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব থিনলে নামগেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমাদ তরফদার এবং ভুটানের কৃষি বিভাগের পরিচালক ইয়োনটেন গিয়ামতশো।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। কর্মশালায় সার্কভুক্ত দেশসমূহের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালার শেষ দিনে দক্ষিণ এশিয়ার কৃষি-খাদ্য ব্যবস্থার পরিবেশবান্ধব কৃষি বিষয়ক রূপান্তর ত্বরান্বিত করতে একটি নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আশা করা যাচ্ছে।

মো. আবুল বাশার সিনিয়র প্রোগ্রাম অফিসার সার্ক এগ্রিকালচার সেন্টার, বাংলাদেশ

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

যে ৬০টি ভুল করলে খামার শুরু করার আগেই শেষ!

গাভীর রোগ-ব্যাধি ও তার প্রতিকার

প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

নভেম্বরের তৃতীয় সপ্তাহে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” উদ্‌যাপনের উদ্যোগ

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – প্রতিমন্ত্রী টুকু

১৮ জুন থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬

কৃষকদের পছন্দ অনুযায়ী বাংলাদেশের সেরা কীটনাশক কোম্পানির তালিকা ২০২৫

প্রাণিসম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্রগুলোকে শক্তিশালী করা হবে-উপদেষ্টা ফরিদা আখতার

মসলা