RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Saturday , 8 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

গরুর খাদ্য তালিকা

প্রতিবেদক
Md. Bayezid Moral
August 21, 2025 10:11 pm

ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা, গরুকে খাবার দেওয়ার নিয়ম ও ঘাস খাওয়ানোর উপকারিতা

খামারিয়ান লাইভস্টক ফার্ম

গরুকে দেহের ওজন অনুপাতে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। উপরের দানাদার মিশ্রণটি গরুর ওজনের শতকরা ০.৮ থেকে ১ ভাগ পরিমান সরবরাহ করলেই চলবে। দানাদার মিশ্রণটি একবারে না খাইয়ে ভাগ ভাগ করে সকালে এবং বিকালে খাওয়াতে হবে। গরুকে পর্যান্ত পরিমাণে পরিষ্কার খাওয়ার পানি সরবরাহ করতে হবে। কোনোভাবেই বাসি পানি, পচা বাসি খাবার মেশানো পানি, পুকুর, ডোবা বা নদীর পানি খাওয়ানো যাবে না।

গরুকে খাবার দেওয়ার নিয়ম বা গরুকে খাবার খাওয়ানোর নিয়ম:

• নির্দিষ্ট সময়ে প্রতিদিন প্রাণিকে পরিষ্কার ও সুষম খাদ্য খাওয়াতে হবে।

• দৈহিক ওজন অনুসারে প্রয়োজনীয় খাবার একবারে না দিয়ে ২৪ ঘন্টায় ৫-৬ বারে দিলে প্রাণির হজম ভাল হয়।

• খাদ্য সরবরাহের আগে অবশ্যই পাত্র পরিষ্কার করা।

• দানাদার খাদ্য প্রয়োজনীয় পরিমাণ মেপে ২ বারে (সকালে ও বিকালে) পরিবেশন করা।

• দানাদার খাদ্য আধা ভাঙ্গা অব¯’ায় ভিজিয়ে খেতে অভ্যস্ত হলে সেভাবেই দিতে হবে।

• শুকনা দানাদার খাদ্য দিলে খাদ্য গ্রহণের পরপরই পানি পান করাতে হবে।

• গরু মোটাতাজাকরণের জন্য সরিষার খৈল বেশি উপকারী।

• প্রাণির বদ-হজম, পেট-ফাপা ও পাতলা পায়খানা হলে দানাদার খাদ্য খাবার দেওয়া যাবে না।

• প্রাণিদেহে শতকরা ৬০-৭০ ভাগ পানি তাই ১০-১৫ ভাগ পানি সরবরাহ করতে হবে।

• খাদ্যে দানাদার, খড়, কাঁচা ঘাস ও পানির অনুপাত ১ঃ৩ঃ৫ঃ১০-১৫ হতে হবে।

• আশঁযুক্ত খাবার (খড়) ২-৩ ইঞ্চি টুকরা করে কেটে ভিজিয়ে পরিবেশন করলে কম নষ্ট হয় এবং খাদ্যের গ্রহণও বাড়ে ।

• খড় খাওয়ানোর পূবের্ ২-৩ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে খাদ্যের মান বাড়ে।

• শুধুমাত্র খড় না দিয়ে এর সাথে দানাদার খাবার, ইউরিয়া, মোলাসেস, পানি ও কাঁচাঘাস মিশিয়ে

• খাওয়ালে খাদ্যের মান বৃদ্ধি হয়।

• খাদ্য অবশ্যই মাটি/বালি মুক্ত থাকা, খাদ্য পঁচা, বাসি, অতি পুরাতন না হওয়া।

১/ ১০০ কেজি দৈহিক ওজনের গরুর খাদ্য তালিকা:

ধানের খড় = ২ কেজি

সবুজ ঘাস = ২ কেজি (ঘাস না থাকলে খড় ব্যবহার করতে হবে

দানদার খাদ্যে মিশ্রন = ১.২-২.৫ কেজি

ইউরিয়া = ৩৫ গ্রাম (নিয়মানুযায়ী)

চিটাগুড়া = ২০০-৪০০ গ্রাম

লবণ = ২৫ গ্রাম

দানাদার খাদ্যের সাথে লবন, ইউরিয়া, চিটাগুড় এক সাথে মিশিয়ে দিনে ২ বারদিতে হবে। ধানের খড় এবং কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে এক সঙ্গে মিশিয়েখাওয়ালে ভালো ফল পাওয়া যায়।

২/ ১৫০ কেজি ওজনের গরুর খাদ্য তালিকা:

খড় = ৩ কেজি

কাঁচা ঘাস = ৫-৬ কেজি

দানাদার খাদ্যের মিশ্রন = ১.৫-২ কেজি

চিটাগুড় = ৫০০ গ্রাম

ইউরিয়া = ৪৫ গ্রাম (নিয়মানুয়ায়ী)

লবন = ৩৫ গ্রাম

৩/ ১৫০-২০০ কেজি ওজনের গরুর খাদ্য তালিকা:

ধানের খড় = ৪ কেজি

কাঁচা ঘাস = ৫-৬ কেজি

দানাদার খাদ্যের মিশ্রন = ১.৫-২ কেজি

চিটাগুড় = ৫০০ গ্রাম

ইউরিয়া = ৪৫ গ্রাম (নিয়মানুযায়ী)

লবন = ৩৫ গ্রাম

গরুর ১০০ কেজি দানাদার খাদ্য তৈরির তালিকা:

ভুট্টা ভংগা = ৩৫ কেজি

গম ভাংগা = ১৫ কেজি

সয়াবিন থৈল = ২০ কেজি

চাউলের কুড়া/রাইচ ব্রান = ২৫কেজি

লাইম স্টোন = ১ কেজি

ডিসিপি/এমসিপি = ৫০০ গ্রাম

লবন = ২ কেজি

ভিটামিন-মিনারেল প্রিমিক্স = ১৫০ গ্রাম

সোডিয়াম বাই-কার্বনেট = ৫০০ গ্রাম

এনজাইম = ৫০ গ্রাম

সর্বশেষ - ছাগল পালন