RRP
agriculture news
Health Care
Open
diamond egg
renata-ltd.com
fishtech
Ad3
Spech for Promotion
avonah
বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি
 

একদিনের সফরে পাবনার আর.আর.পি ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস

প্রতিবেদক
Md. Bayezid Moral
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ

একদিনের সফরে পাবনার আর.আর.পি ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালড. বায়েজিদ মোড়ল।।

গত ১৬ জানুয়ারি-২০২৬ শুক্রবার  প্রচন্ড শীত উপেক্ষা করে শেষ রাতে মাসিক পত্রিকা পুনশ্চর আসাদুজ্জামান ভাই সিএনজি নিয়ে চলে আসে বসুন্ধরা শপিংমলের সামনে আমাকে পেয়ে খুব খুশি তখনো রাত ৫টা বাজেনি ফজরের আযানে অনেক বাকি এরমধ্যে মাইক্রো বাসের ড্রাইভারের সাথে কথা হয়, ভাল-মন্দ জিজ্ঞেস করতে করতেই মাইক্রো এসে হাজীর দুজন উঠে পড়ি, আসাদগেটে গেলেই দেখি বছিলাব্রীজের ওপার থেকে ট্রেসলার নিয়ে চলে এসেছে অনলাইন এগ্রিনিউজ২৪.কম এর সম্পাদক খোরশেদ আলম জুয়েল শীতে সবার নাক-মুখ দিয়ে সাদা কুয়াশা বের হতে থাকে, করমর্দনের পর শ্যামলী গিয়ে দেখি নাকমুখ মাফলার দিয়ে বেঁধে দাড়িয়ে আছে মাসিক কৃষি সুরক্ষা পত্রিকার চিফ কো-অর্ডিনার মোঃ জাহিদ হাসান। আহারে ছোটভাই, মাইক্রোতে ওঠামাত্রই আসাদভাইকে মোবাইল কল দিলেন মাসিক বাংলাদেশ পোল্ট্রি এন্ড ডেইরি পত্রিকার নির্বাহী সম্পাদক আফজাল হোসেন, জিজ্ঞেস করলেন কতদুর? আসাদভাই মজা করে বললেন আমরা হিমায়েতপুর। দারুসসালাম দাড়িয়ে আফজালভাই ফোনে প্রচন্ড রেগে গেলেন, আমরা মাইক্রোর ভিতরে হেসে গড়াগড়ি, আমি বললাম আমরা পার হচ্ছি কল্যানপুর। এর ১ মিনিটের মধ্যে দারুসসালাম পৌছে আফজালভাইকে তুলে রওনা ঢাকা থেকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সরাইকান্দির, মুলাডুলিতে আর.আর.পি গ্রুপের স্বর্ণপালকে আরো নতুন যুক্ত হচ্ছে দেশের একমাত্র ‘ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস’।

আর.আর.পি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর বর্ণাঢ্য ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর.আর.পি গ্রুপের সকল ব্যবসায়ী পার্টনার বিদেশী কোম্পানীর উচ্চপদস্থ প্রতিনিধিগণ, বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়, অধিদপ্তর ও দেশের সকল মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সিইও, বিজনেস হেড, মার্কেটিং হেডসহ সব উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত। মনে হলো আমরাই আসতে দেরি করে ফেলেছি, যদিও টাইম সেভ করার জন্য মাইক্রোর ভিতরেই ফজরের নামাজ পড়েছি। রাস্তায় স্বল্প বিরতি দিয়ে নাস্তা আর ঔষধ খেয়েছি। যথাসময়ের একদম শেষ সময়ে আমাদের মাইক্রো গিয়ে পৌছায় মুলাডুলির আর.আর.পি ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস’ এর অনুষ্ঠানস্থলে। মাইক্রো থেকে নামা মাত্রই দেখি জম শুভ উদ্বোধনের বেলুন উড়ানো হচ্ছে শুক্রবারের এই সকালে এতো মানুষের সমাগম, সত্যি মনে রাখার মতো। আরআরপি গ্রুপের সমস্ত অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ এবং শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন ব্যক্তিবর্গ সর্বোপরি, প্রাণিসম্পদ অধিদপ্তরের এর ডিজিসহ অধিদপ্তরের বিপুল সংখ্যক কর্মকর্তাবৃন্দ গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একদিন আগে উপস্থিত হয়ে আছেন অনলাইন এগ্রিলাইফ২৪ডটকমের সম্পাদক কৃষিবিদ শফিউল আজম।

আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং খামারিবান্ধব দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা আর.আর.পি দেশের প্রাণিসম্পদ খাতে নতুন আশার সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকবৃন্দ।

আর.আর.পি ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস এর নির্মানাধিন অডিটরিয়ামে মধ্যে অনুষ্ঠান সঞ্চালকদ্বয়  মার্কেটিং ম্যানেজার ডা. সুকান্ত ভৌমিক এবং এজিএম (প্রশাসন) মাজহারুল ইসলাম পূর্ব থেকে  যেভাবে অনুষ্ঠাটি সাজিয়েছেন আমরা সেভাবেই  আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

অনুষ্ঠানের শুরুতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান আর.আর.পি গ্রুপের চেয়ারম্যান মনিরুল আলম ও ম্যানেজিং ডিরেক্টর মনছুর আলম।

পবিত্র কোরআন তেলাওয়াত এর পর মানপত্র পাঠ করেন আরআরপি গ্রুপের ভবিষ্যৎ কর্ণধারদের একজন আরিকুল ইসলাম প্রান্ত। মানপত্র পাঠের পর আর.আর.পি গ্রুপের পরিচালক মোঃ আজমল হোসেন তার স্বাগত বক্তব্যে বলেন, প্রাথমিকভাবে আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি) ১০টি ভেটেরিনারি ওষুধ উৎপাদন ও বাজারজাত করবে। পর্যায়ক্রমে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনাও রয়েছে আর.আর.পি ফার্মাসিউটিক্যালস এর। তিনি আর.আর.পি গ্রুপের পথচলা, লক্ষ্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের পথচলা প্রায় ২৪ বছর। এরই ধারাবাহিকতায় আমরা এদেশে খামারীদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি আমাদের সেবাসমূহ। রফিক মেডিসিন দিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করি। বর্তমানে আর.আর.পি গ্রুপে মোট ৬টি প্রতিষ্ঠান চলমান। গত দুবছর আগে আর.আর.পি’র আর একটি প্রতিষ্ঠান ‘আর.আর.পি ফুটওয়্যারস  এন্ড লেদার গুডস’ নামে আর একটি রপ্তানীমূখী প্রতিষ্ঠান উদ্বোধন করি। এদেশে বৈদেশিক মুদ্রা যোগান দেওয়ার উদ্যেশে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে পৃথিবীর উন্নত দেশে এগুলো আমরা রপ্তানী করে আসছি।

আর.আর.পি এগ্রো ফার্ম স্থাপিত হয় ২০১০ সালে। প্রথমে আমরা আমাদের খামারীদের ওষুধের পাশাপাশি একদিনের বাচ্চা সরবরাহ শুরু করি। বাচ্চার পাশাপাশি খামারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে ফিড প্রোডাকশন শুরু করি। ক্রমানুযায়ী মেডিসিন উৎপাদন ছিল আমাদের স্বপ্নের। আমরা ভ্যাকসিন ও মেডিসিন উৎপাদনকারী উন্নত প্রযুক্তি নির্ভর দেশসমূহ থেকে আমদানী করে বাজারজাত করি। এরপর আমরা চিন্তাভাবনা শুরু করি, ভেটেরিনারি ওষুধ এদেশেই উৎপাদন করবো। প্রশাসন আমাদের প্রচুর সহযোগিতা করেছে। ওষুধ প্রশাসন বর্তমানে ১০টি ওষুধ প্রডাকশনের অনুমতি দিয়েছেন। আমরা এখুনি বাজারজাত শুরু করে দিয়েছি। আমরা সবসময় কোয়ালিটি পণ্য উৎপাদন ও সরবরাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা ফার্মাসিউটিক্যালি ওষুধগুলো রপ্তানী করবো। আশা করি আগামী ২ বছরের মধ্যে আমরা আমাদের সব ধরণের পণ্যের উৎপাদন করতে সক্ষম হবো। প্রাণির ইমুনিটি বিল্ডাপ করে এমন ধরণের পণ্য প্রস্তুত করার পরিকল্পনা আছে।

এরপর, আলোচক বক্তাগণ আর.আর.পি গ্রুপের প্রতিটি পণ্য ও সেবার ভূয়সী প্রশংসা করেন। প্রত্যক আলোচক ভেটেরিনারি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের সক্ষমতার বিষয়টি বিশেষভাবে বিবেচনা নেয়ার আহ্বান জানান এবং একই সঙ্গে পণ্যের গুণগত মানে কোনো ধরনের আপোষ না করার অনুরোধ করেন।

আর.আর.পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনছুর আলম বলেন, আমি নিজেই একজন খামারী, আমি নিজেই একজন কৃষক। আমার উৎপাদিত পণ্যের মানের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই ওষুধ উৎপাদন করা হবে। পাশাপাশি খামারি পর্যায়ে ভেটেরিনারি পণ্যের দাম সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আর. আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর সিইও কোরিয়ার নাগরিক Seong Gi Kim (Mark, DVM) ভাংগা ভাংগা বাংলায় ও ইংরেজিতে  সুন্দর একটি প্রেজেন্টেশন দেন, বিশেষ উৎপাদন প্রক্রিয়া, কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় পণ্য উৎপাদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ ব্যবহার করে দেশের প্রাণিসম্পদ খাতের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ভেটেরিনারি ওষুধ নিশ্চিত করেই বিদেশে রপ্তানীর পরিকল্পনার কথা জানান। তিনি আরো বলেন, এখন কোরিয়া থেকে আমদানী নয়, আমরা কোরিয়াতেই রপ্তানী করবো। আর এখানে যে প্রডাক্টগুলো উৎপাদন হবে প্রতিটা প্রডাক্টের নামের সাথে BK (Bangladesh-Korea) উল্লেখ থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান। তিনি বলেন, দেশীয় উদ্যোগে মানসম্মত ভেটেরিনারি ওষুধ ও ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদন প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা হ্রাসে কার্যকর অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো যাঁরা উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ আশরাফ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ. বি. এম. খালেদুজ্জামান, এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ, পাবনার প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নিত্যগোপাল আশ, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রাণিস্বাস্থ্য শাখা) ডা. মোঃ শাহিনুর ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উপ-পরিচালক কে. এম. মুহসীনিন মাহবুব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুহিদ ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ. কে. এম রকিবুল হাসান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু হাসান লাভলু, প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক ডাঃ আনন্দ কুমার অধিকারী, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ তারেক হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ সাখাওয়াত হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামছু উদ্দিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক তানভীর আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের স্টাফ অফিসার ড. মোঃ সোহেল রানা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিবৃন্দ নতুন এই ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আর.আর.পি গ্রুপের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম। আর.আর.পি. গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ জুয়েল কাদির, মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দেশের প্রাণিসম্পদ ও ভেটেরিনারি খাতে মানসম্মত ও আধুনিক ওষুধ উৎপাদনের পথে নতুন এক মাইলফলক স্থাপিত হলো বলে উপস্থিত গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এমনটাই মনে করেন।

দিনটি শুক্রবার হওয়ায় পাশেই মসজিদ আছে সবাই জুম্মার নামাজ আদায় করে শেষে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় এই আর.আর.পি ফার্মাসিউটিক্যালটি মুলাডুলিতে স্থাপিত হওয়া স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থান হবে একদিন এখানে উন্নত লোকালয় গড়ে উঠবে। এরপর মদ্যন্যভোজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে আবার মাইক্রোযোগে ফিরে আসি ঢাকাতে।

আলহামদুলিল্লাহ আমরা সবাই  এই আর.আর.পি ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সর্বশেষ - গরু পালন