RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 5 November 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক
Dr. Bayezid Moral
March 2, 2026 12:22 am

নিজস্ব সংবাদদাতা// চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।।

ঢাকা,রবিবার, ১ মার্চ, ১৬ ফাল্গুন :

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজধানীর মিরপুরের অবস্হিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার।

আজ বিকালে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে সেন্টারে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই এই চিড়িয়াখানাকে আরও সংগঠিতভাবে পরিচালনা করতে। এটি একটি সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে চিড়িয়াখানাকে লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

তিনি বলেন, আমরা রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তি হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চাই না; রাষ্ট্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। মানুষ আমাদের যে প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছে, সেই আস্থা রক্ষা করাই আমাদের লক্ষ্য। শুধু আনুষ্ঠানিকতা পালন করে চলে যাওয়ার জন্য আমরা এখানে আসিনি।

চিড়িয়াখানা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন। জাতীয় চিড়িয়াখানাকে কীভাবে আন্তর্জাতিক মানের করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ঢাকা শহরে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। মানুষ ছুটি পেলেই কক্সবাজারসহ দেশ-বিদেশে চলে যান। তাই চিড়িয়াখানায় কোনো ত্রুটি বা অব্যবস্থাপনা রয়েছে কি না, তা দেখতেই আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি।

পরিদর্শনকালে বেদখল হওয়া চিড়িয়াখানার ৭ একর জায়গা দ্রুত পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নথিপত্র দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

চিড়িয়াখানায় অবস্থানকালে তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং প্রাণীদের খাবার, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যা বিষয়ে খোঁজখবর নেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের সভাপতিত্বে চিড়িয়াখানার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। এসময় চিড়িয়াখানাটি আন্তর্জাতিক মানে রূপান্তরের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

পরিদর্শনকালে কিউরেটর ডা. মো. আতিকুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান, ফখরুদ্দিন আহামেদ, মুহাম্মদ শাহাদাত খন্দকার, ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ালিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মোঃ মামুন হাসান, সিনিয়র তথ্য অফিসার, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ইলিশের উৎপাদন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

দেশি মাছ হারাচ্ছে কেন—শুধু জেলেদের দোষ?

Order cheap Nexium without prescription online in UK

Order cheap Nexium without prescription online in UK

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয় থেকে পাওয়া পদক

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি

গরুর খামার ব্যবস্থাপনা

VIV Asia 2027 in Bangkok: Expanded Preparations Bring New Technology Opportunities for Farming and Food Industries.

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম উদ্বোধন// মানুষ যাতে সাধ্যের মধ্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারেন সেজন্য ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম – মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

বিষ্ঠা নিষ্কাসন ও বিপনন এবং মুরগির খামারে নিরাপত্তা

বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি