RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Friday , 27 November 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

জাতীয় প্রাণিসম্পদ পদকে রৌপ্য পেল আকিজ এগ্রো ফিড

প্রতিবেদক
Dr. Bayezid Moral
November 26, 2026 10:53 pm

জাতীয় প্রাণিসম্পদ পদকে রৌপ্য পেল আকিজ এগ্রো ফিড

প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এ পদক পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক | AgricultureNews24.com
২৬ নভেম্বর ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এ রৌপ্য পদক পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অবদানের স্বীকৃতি হিসেবে আকিজ রিসোর্সের এই অঙ্গপ্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে প্রতিষ্ঠানের পক্ষে পদক গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

পদক পাওয়ার প্রতিক্রিয়ায় শেখ জসিম উদ্দিন বলেন, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি প্রতিষ্ঠানের জন্য গর্ব ও অনুপ্রেরণার। পণ্যের গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতে আরও অবদান রাখার লক্ষ্য রয়েছে তাঁদের।

আকিজ এগ্রো ফিডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম হাবিব উল্লাহ বলেন, এই স্বীকৃতি পণ্যের গুণগত মান বজায় রাখা এবং খামারিদের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান ও আকিজ এগ্রো ফিডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকিজ এগ্রো ফিড দেশের বিভিন্ন এলাকায় পোল্ট্রি, গবাদিপশু ও মাছের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

কোন ডিম বেশি উপকারী? হাঁসের ডিম নাকি মুরগীর ডিম?

মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে

ব্রয়লারের খাবার কম লাগছে, কিন্তু খামারির লাভ বাড়ছে কি?

টিসিবির মাধ্যমে চাল বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তার ফল—খাদ্যমন্ত্রী

Harmful insect brown tree hoppers

ক্ষতিকারক পোকা বাদামী গাছ ফড়িং

হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ছাগলের বাচ্চার খাদ্য ব্যবস্থা জন্ম থেকে মায়ের দুধ ছাড়া পর্যন্ত