RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 16 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

কেন কিভাবে করবেন জমি রেজিস্ট্রেশন: পর্ব-২/৯

প্রতিবেদক
Md. Bayezid Moral
April 21, 2019 11:25 am
Why how to do land registration: Part 2/9

Why how to do land registration: Part 2/9

সরদার জাহিদুল কবীর: জমিজমা বা যে কোন সম্পত্তি ক্রয়ের পূর্বে বেশ কিছু বিষয় সম্বন্ধে আগে থেকেই নিশ্চিত হতে বা যাচাই-বাছাই করে নিতে হয়। যাকে বলা যায় ক্রয়পূর্ব প্রস্তুতি। এ প্রস্তুতির জন্যে নিচের বিষয়গুলো নিশ্চিত হতে হবে।

মালিকানা স্বত্বের তদন্ত ও তল্লাশী

সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতার অত্যাবশ্যকীয় কর্তব্য হচ্ছে ক্রয়েচ্ছু সম্পত্তির স্বত্বের তদন্ত ও তল্লাশী। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিক্রেতার নিকট হতে প্রাপ্ত স্বত্ব সম্পর্কীয় দলিলাদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা। বিক্রেতার বর্তমান মালিকানা স্বত্ব কিরুপ, কবে এবং কতখানি বর্তায়েছে তা দেখা। বিক্রেতা যদি ওয়ারিশানসূত্রে সম্পত্তির মালিক হন তাহলে তার পূর্ববর্তী মালিকদের ধারাবাহিক ও বৎসরানুক্রমিক একটি তালিকা প্রস্ত্তত করা আবশ্যক। তদন্ত করে দেখতে হবে বিক্রেতার পূর্ববর্তী মালিকের এই সম্পত্তিতে বৈধ মালিকানা স্বত্ব ছিল কিনা। কিংবা থাকলেও সময় প্রবাহে তাদের মালিকানা স্বত্ব কোনরূপ খর্ব হয়েছে কিনা। ওয়ারিশানসূত্রে প্রাপ্ত বিক্রেতার সম্পত্তির উপর অন্য কোন ওয়ারিশানের হক আছে কিনা এবং থাকলে তা বন্টন হয়েছে কিনা। বিক্রেতা খরিদসূত্রে বিক্রয়েচ্ছু সম্পত্তির মালিক হলে, সে যার নিকট হতে সম্পত্তি খরিদ করেছে তার বৈধ মালিকানা-স্বত্ব ছিল কিনা এবং থাকলে সঠিক রেজিষ্ট্রি করে স্বত্বান্তর করা হয়েছে কিনা। বিক্রেতার মালিকানা-স্বত্ব সম্পর্কীয় চেক, পরচা, নকশা ইত্যাদি পরীক্ষার পর সম্পত্তিসম্পর্কীত ইতিপূর্বে সম্পাদিত দলিল দস্তাবেজ যাকে ‘বায়া দলিল’ বলে পরীক্ষা করতে হবে। ইতিপূর্বে দলিল দস্তাবেজ বলতে মূল দলিল, বন্টননামা, হেবা-নামা, সালিশী আদালতে হুকুমজারী, ট্রাস্ট দলিল, ওয়াকফ্নামা, স্বত্ব প্রত্যার্পণ সম্পর্কিত কোন দলিলাদি, উইলের প্রবেট ইত্যাদি বোঝায়। বিক্রেতার স্বত্বের প্রমাণ হিসাবে দেওয়ানী আদালতের রায়ের কপি, নামজারীর সইমোহরী কপি, সরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রদত্ত কর বা খাজনার রসিদপত্র ইত্যাদি যাচাই করে দেখতে হবে।

দখলী স্বত্ব

দখল মালিকানা স্বত্বের অবিচ্ছেদ্য অংশ। বিক্রেতাকে সম্পত্তির উপর গিয়ে সঠিকভাবে নির্ধারণ করতে হবে বিক্রেতার সম্পত্তির উপর কার্যকরী দখল আছে কিনা। সম্পত্তিটি যদি অন্য কারও দখলে থাকে তাহলে দখলকাররা কেন, কতদিন ও কি সূত্রে দখলে আছে এবং তা বিক্রেতার স্বত্ব ক্ষুণ্নকারক কিনা যাচাই করতে হবে।

তল্লাশী

ক্রেতার ক্রয়েচ্ছু সম্পত্তি তল্লাশী করা একান্তভাবে আবশ্যক। যে রেজিস্ট্রেশন অফিসের এখতিয়ারভূক্ত এবং রাজস্ব দফতরে সম্পত্তিটির কাগজপত্র সংরক্ষিত হয়, উভয় স্থানে তল্লাশী করা উচিত। বিক্রেতা তার স্বত্ব প্রমাণের জন্য যে সকল কাগজ ও দলিলাদী উপস্থাপন করে তা সঠিক কিনা সে বিষয়টি সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে পরীক্ষা করেই নিশ্চিত হওয়া যায়।

রাজস্ব দফতর

রাজস্ব দফতরে তল্লাশী বলতে কালেক্টরেট, রাজস্ব সার্কেল অফিস, সাব-ডিভিশনাল ম্যানেজার অফিস ও তহশিল অফিসে, যেখানে সম্পত্তিটির খাজনা প্রদত্ত হয়, সেখানে অনুসন্ধান করা বোঝায়। এই সমস্ত দফতর তদন্ত করে এবং সইমোহরী কপি নিয়ে দেখতে হবে সম্পত্তিটি বিক্রেতার নামে আছে কিনা। অবশ্য মনে রাখা আবশ্যক যে রাজস্ব দফতরে রক্ষিত কাগজপত্রের ভুলভ্রান্তি থাকতে পারে এবং মালিকের নামজারী করার পরও চেক পরচা পেতে অনেক সময় বিলম্ব হয়ে থাকে।

রেজিস্ট্রেশন অফিস

বিক্রয়ে ইচ্ছুক সম্পত্তিটি যে রেজিস্ট্রেশন অফিসের এখতিয়ারভূক্ত সেই অফিসে তল্লাশী  দিয়ে পরীক্ষা করা যায়, সম্পত্তিটি ইতিপূর্বে একই বিক্রেতা বা অন্য কারও দ্বারা বিক্রয় হয়েছে কিনা। রেজিস্ট্রেশন অফিসে তল্লাশী করার নিমিত্ত লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি থাকে। দাগ নম্বর বা দলিলদাতার নামের আদ্যক্ষর রেজিস্ট্রেশন অফিসের যে ইনডেক্সে থাকা সম্ভব। একজন সার্চার তল্লাশী করে বুঝতে পারবে দাগটি বিক্রয় হয়েছে কিনা, হয়ে থাকলে কতবার, কার দ্বারা এবং বর্তমানে কার নামে আছে ইত্যাদি। তল্লাশী ইচ্ছানুযায়ী যে কোন বৎসরের জন্য করা যায়, তবে স্থাবর সম্পত্তির তল্লাশী অনধিক বার বৎসরের জন্য করলে উত্তম হয়।

সূত্র: অনলাইন

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত
Why how to do land registration: Part 4/9

কেন কিভাবে করবেন জমি রেজিস্ট্রেশন: পর্ব-৪/৯

সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বর্তমান সরকার বদ্ধপরিকর

মাছ চাষের জন্য কিছু সাধারণ প্রশ্ন এবং তার উত্তর

গবাদিপশুকে লিভার টনিক খাওয়ানোর নিয়ম

ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

কৃষির উপখাত হলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোন ভর্তূকি পায় না-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

‘কর্মসংস্থান আছে বলেই ধান কাটা লোকের অভাব’

৪১তম সার্ক সনদ দিবস উদযাপন করলো সার্ক কৃষি কেন্দ্র

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট মৎস্য সেক্টর গড়ে তোলাই এখন লক্ষ্য – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শখের পাখি এভাবে জীবনের গতি বদলে দিবে আগে ভাবিনি মিলন