RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে সরকার-কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক

প্রতিবেদক
Md. Bayezid Moral
April 18, 2023 12:32 pm

বগুড়া, ১৭ এপ্রিল ২৩

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে। সরকার চায় কৃষি লাভজনক হোক, কৃষিকাজ করে কৃষকেরা উন্নত জীবন পাক। সেজন্য, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রে অব্যাহতভাবে বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। এতো পরিমাণ ভর্তুকি সারা বিশ্বেই বিরল।

আজ সোমবার বিকালে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থায় বগুড়া অঞ্চলে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্ভিক্ষের দেশকে, খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছে। ১৭ কোটি মানুষের খাদ্যের চাহিদা, সীমিত জমি ও প্রায় প্রতিবছর বন্যা, খরা, সাইক্লোনসহ প্রাকৃতিক দুর্যোগ বিবেচনা করলে, এটি বিরাট অর্জন। ‘আর এই অর্জনের পিছনে দেশের কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে’ উল্লেখ করে কৃষিবিদদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আগামীতে জলবায়ু পরিবর্তনসহ নানা সংকট মোকাবেলা করে এ সাফল্য ধরে রাখতে কৃষিবিদদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

কৃষি আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে, সেটিকে আরো ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, দেশের কৃষিতে এখন নেংটি পরা কৃষক নেই, কৃষি এখন জিন্স প্যান্ট পরা কৃষকের হাতে। এই তরুণ শিক্ষিত কৃষককে নির্দেশনা দেয়ার জন্য কৃষিবিদদের প্রস্তুত হতে হবে। ২. ক্ষমতায় যেতে চাইলে নির্বাচনে আসতে হবে, জিততে হবে- কৃষিমন্ত্রী এর আগে সকালে কৃষিমন্ত্রী বগুড়ার শাহজাহানপুর উপজেলায় রাধানগর গ্রামে নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। এসময় মন্ত্রী বলেন, বিএনপি যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে তাদেরকে নির্বাচনে আসতে হবে, নির্বাচনে জিততে হবে। বিএনপি হরতাল করে, আন্দোলন করে, আগুন সন্ত্রাস করে সরকারের পতন ঘটাতে পারবে না, কোনদিন ক্ষমতায়ও আসতে পারবে না। দেশে দুর্ভিক্ষ হবে, এই খোয়াব দেখেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বলে এসময় মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, দুর্ভিক্ষের খোয়াব দেখে লাভ হবে না। বৈশ্বিক মন্দা, করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও দেশে খাদ্য সংকট হয় নি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতেও আর কোনদিন দুর্ভিক্ষ হবে না। অনুষ্ঠানে সংসদ সদস্য মো: রেজাউল করিম বাবলু, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমদ, জেলা প্রসাশক মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার মো: নজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভপতি মাশফিকুর রহমান পরাগ।

মো: কামরুল ইসলাম ভূইয়া, সিনিয়র তথ্য অফিসার, কৃষি মন্ত্রনালয়।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

উপকূলীয় জনগোষ্ঠীকে রক্ষা ও ডেল্টা অর্থনীতি শক্তিশালী করতে ব্লু কার্বন ফাইন্যান্স অত্যন্ত জরুরী//পরিবেশমন্ত্রী

ময়মনসিংহে চালু হলো ‘অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স’

মৎস্য চাষে নিরাপদ ফিড ও ওষুধ সরবারহে নজরদারি বাড়ানো হচ্ছে

অর্থ বাণিজ্য অর্থনৈতিক পারফরমেন্স এ্যাওয়ার্ড

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে

জার্মান সফররত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জার্মানের বিনিয়োগকারীদের বাংলাদেশের সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা ও বিনিয়োগের জন্য আহ্বান জানান

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী – মন্ত্রী

হারিয়ে যাচ্ছে ছোট লেয়ার খামারি

মৎস্য খাতে ই-সার্টিফিকেশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা

বিশ্ব ব্যাঙ দিবস “সময় এসেছে ব্যাঙের ফার্ম করার”