RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

আলুর সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি- কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Md. Bayezid Moral
September 29, 2023 12:45 pm

৪৮ ঘন্টা কেন, ৪৮ দিনের আল্টিমেটামেও বিএনপি সফল হবে না-কৃষিমন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল), ২৭ সেপ্টেম্বর ২৩

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, গতবছর দাম কম পাওয়ায় এবছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তাছাড়া আমরা কিছু আলু রপ্তানি করেছি। তারপরও আলুর দাম এতোটা হওয়া উচিত নয়। এটি হয়েছে সিন্ডিকেটের কারণে। কোল্ড স্টোরেজের মালিকেরা রাতারাতি দাম বাড়িয়ে দেয়। আমরা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আজ বুধবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৪৮ ঘন্টা কেন, ৪৮ দিনের আল্টিমেটামেও বিএনপি সফল হবে না। বিএনপি ১৫ বছর ধরে আন্দোলন করে যেখানে ছিল, সেখানেই আছে। নির্বাচনের আর তিন মাস বাকী আছে। এই তিন মাসে বিএনপি যতো আল্টিমেটাম দেক, বোমাবাজির কথা বলুক, সন্ত্রাসের কথা বলুক-কিছুতেই তারা সফল হবে না।

আমার শুধু দু:খ লাগে, বিএনপির আন্দোলন আবারও ব্যর্থতায় পর্যবসিত হবে আর তাদের কর্মীরা হতাশায় নিমজ্জিত হবে। ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমেরিকা ভিসানীতি দিয়ে থাকতে পারে। কী কারণে সেটি করেছে, তা জানি না। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। তাঁর অধীনেই সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জানুয়ারি মাসেই এই নির্বাচন হবে। কারো ভিসানীতিতে আমাদের কিচ্ছু যায় আসে না। ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।

এসময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিকালে মন্ত্রী মধুপুর উপজেলার বানরগাছী মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

কামরুল ইসলাম ভূইয়া, পিআরও।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

রঙিন জাতের মুরগি পালন করতে যা যা জানা দরকার

চীনের MENON-এর আধুনিক ফিড অ্যাডিটিভ প্রযুক্তি: বাংলাদেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দুয়ার

মৎস্য চাষে নিরাপদ ফিড ও ওষুধ সরবারহে নজরদারি বাড়ানো হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

দেশের সব মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু ও সুদৃশ্য ইলিশ পৌঁছানো সরকারের লক্ষ্য -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশী বিদেশী কি কি ওষুধ খাওয়ালে গাভীর দুধ বেশি হবে?

স্পেনের বার্সেলোনায় গ্লোবাল সীফুড এক্সপো ২০২৩ এ বাংলাদেশ প্যাভিলিয়ন

গরুর দানাদার খাবারের তালিকা

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – প্রতিমন্ত্রী টুকু

বাঁধাকপি

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে