RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

ডেইরি উন্নয়ন বোর্ড শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপ – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
Md. Bayezid Moral
October 20, 2023 4:07 pm

ডেইরি উন্নয়ন বোর্ড শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপ -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সাভার, ১৯ অক্টোবর ২০২৩ (বৃহস্পতিবার)

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে সাভারে বিসিএস লাইভস্টক একাডেমি মিলনায়তনে একাডেমির প্রধান ফটক ও ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নামফলক স্থাপন উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একসময় বিপন্ন দেশ ছিল। দারিদ্র্যের কষাঘাতের দেশ ছিল। প্রাকৃতিক দুর্যোগের সিম্বলিক দেশ ছিল। আজ সে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেল।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠা হচ্ছে। এটি হবে দেশের প্রাণিসম্পদ খাতে যুগান্তকারী পদক্ষেপ। মন্ত্রী বলেন, করোনাসহ বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের যেকোন উন্নয়ন প্রকল্প তিনি অগ্রাধিকার দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল।

স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বিসিএস লাইভস্টক একাডেমির প্রধান ফটক ও ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নামফলক স্থাপন করেন।

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নামফলক স্থাপন শেষে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন ।

মোঃ ইফতেখার হোসেন, জনসংযযোগ কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

পোল্ট্রি মিডিয়া সাংবাদিকগণ তারা পেশাদার নন, কিন্তু তাদের জ্ঞান এবং কঠোর পরিশ্রম এই শিল্পকে এক নতুন মাত্রা দিয়েছে।। জাহিদুল ইসলাম-AXON Ltd

মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণির এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ৮২টি অফিস সহায়ক পদে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে

শুভ জন্মদিন

সার্ক অঞ্চলে প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় আঞ্চলিক ভ্যাকসিন ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ

প্রাণী সুস্থতা নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব নয়

গাভীর দুধ বৃদ্ধিতে যেসব বিষয়ে দৃষ্টি রাখা জরুরী

মুরগির দাম ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার- কৃষিমন্ত্রী

ব্রয়লার মুরগির ল্যাংড়াভাব: লক্ষণ, কারণ, প্রতিকার, চিকিৎসা ও প্রতিরোধ

মা ইলিশ আহরণ বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী