RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 5 November 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সভা

প্রতিবেদক
Dr. Bayezid Moral
May 27, 2024 6:11 pm

কৃষি মন্ত্রণালয়- নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সভা// বোরোতে উৎপাদন ভালো হয়েছে, চালের বাজার স্থিতিশীল আছে-কৃষিমন্ত্রী

ঢাকা, ২৭ মে ২৪

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ বলেছেন, বোরোতে উৎপাদন ভালো হয়েছে। চালের কোন ঘাটতি নেই এবং চালের দাম স্থিতিশীল আছে। সোমবার বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের দাম পর্যালোচনা ও নিয়ন্ত্রণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিত্যপণ্যের দাম পর্যালোচনা ও নিয়ন্ত্রণে এটি তৃতীয় আন্তঃমন্ত্রণালয় সভা। এর আগে অর্থ মন্ত্রণালয়ে ও খাদ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত দুটি সভা হয়েছে। আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি উন্মুক্ত রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী । তিনি বলেন, এই মুহূর্তে ডিমের দাম কিছুটা বেশি। হিমাগারে ডিম মজুদ রাখার খবর আমরা পাচ্ছি-এ বিষয়ে তদারকি করা হচ্ছে। মন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমরা চার মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছি।

প্রতিদিন বাজার মনিটর করা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মনিটরিং আরো জোরদার করা হবে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চান সরকার পরিচালনায় যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। সেভাবেই তিনি কাজ করে যাচ্ছেন।

সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তিনি আমাদের চার মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন। আমরা আবার মিটিংয়ে বসবো, প্রতিনিয়ত প্রতিটি পণ্যের দাম যাচাই করব এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। সরকারের আন্তরিক প্রচেষ্টায় বেশিরভাগ নিত্যপণ্যের দাম সহনশীল অবস্থায় আছে বলেও জানান মন্ত্রী।

কামরুল ইসলাম ভূইয়া, সিনিয়র তথ্য অফিসার

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ব্রয়লার ও সোনালি মুরগীর খামার ব্যবস্থাপনা

কুকুর নেকড়ে থেকে মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠার ইতিহাস।।

১ জনের অক্সিজেনের জন্য ৩টি গাছ দরকার, ঢাকায় রয়েছে ২৮ জনের জন্য ১টি গাছ

ভ্রাম্যমান ডিম, দুধ ও মুরগি বিক্রয়কেন্দ্র : কুমিল্লা মডেল

ভারতের আমৃতমহল জাতের গরুর ইতিহাস, বৈশিষ্ট্য, দুধ, বংশবিস্তার ও মাংসের সম্ভাবনা।।

আফ্রিকার উল্লেখযোগ্য গরুর জাত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি

বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত ।

Different aspects of duck production at family level

পারিবারিক পর্যায়ে হাঁস পালনের বিভিন্ন দিক