RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত ।

প্রতিবেদক
Md. Bayezid Moral
October 20, 2024 11:37 pm

বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুস্টিত ।

———————————————————————

গত ১৯ অক্টোবর শনিবার ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ( কেআইবি )

এর কনভেনশন ১ নম্বর হলে বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভা নির্বাচন ২০২৪-২০২৭ অনুষ্টিত হয় ।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সকাল ১১ টায় সভার কাজ শুরু হয় । এ কেআইবির কনভেনশন ১ নম্বর হল কানায় কানায় ভর্তি , সারা বাংলাদেশের ৮ টি বিভাগের প্রায় ৫০০ ডেইরী খামার মালিক ও প্রতিনিধিগন উপস্হিতিতে মুখরিত ছিল হলটি।

সভায় প্রথমেই সাংগঠনিক বিভিন্ন বিষয় ও নির্বাচন নিয়ে কথা হয় । সভায় বক্তব্য রাখেন, আজকের অনুস্টানের আহবায়ক ইকবাল হোসাইন, যুগ্ন আহবায়ক লতিফুর রহমান মিলন, যুগ্ন আহবায়ক মালিক মোঃ ওমর ও সদস্য সচিব এস. এম আনোয়ার উল্লাহ, মোঃ সামসুজ্জামান শামু ,আহবায়ক রংপুর মহানগর বিএনপি , শামস ডেইরী ফার্ম , সেখ নাসিম আলী কচি , সাধারন সম্পাদক, রংপুর বিভাগীয় ডেইরী ফার্মারস এসোসিয়েশন, ডাঃ মোঃ ফরহাদ হোসেন , পরিচালক ( অবসরপ্রাপ্ত ) প্রানিসম্পদ অধিদপ্তর, ডাঃ মোঃ কামরুজ্জামান স্বতাধিকারী হক ডেইরী নেত্রকোনা, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক , সাভার ডেইরী ফার্মস এসোসিয়েশন, মহব্বত হোসেইন, সাধারন সম্পাদক, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মারস এসোসিয়েশন, মিসেস তানজিনা আক্তার , তানজিনা এগ্রো উত্তরখাঁন, খামার মালিক সরকার শামীম আহমেদ উত্তরখাঁন, খামার মালিক ইফতেখার আলম, খামার মালিক মোঃ ফরিদ উদ্দিন,বাড্ডা, এস এম আসিফুল ইসলাম , জেনারেল সেক্রেটারী ডেইরী খামার মালিক সমিতি, রংপুর , হাসিবুল হাসান ( রাসেল ), প্রেসিডেন্ট, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মারস এসোসিয়েশন , ইফতেখারুল হায়দার চৌধুরী , সাধারন সম্পাদক কক্সবাজার ডেইরী এসোসিয়েশন, মোঃ কাউসার শাহ , সহ-সাধারন সম্পাদক, চট্রগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশন ও মোঃ নুরুল হুদা, সভাপতি ডেইরী ফার্মস এসোসিয়েশন, আনোয়ারা।

আরো বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথী, দেশের একমাত্র ডেইরী, পোল্ট্রি, কৃষি ও মৎস্য বিষয়ক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নুরুজ্জামান ( জামান ) ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগ্রো ম্যাগাজিন ও অনলাইন এর সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।

পরিশেষে দেশের ৮ টি বিভাগের খামারীদের নিয়ে সবার অনুমোদনক্রমে ১২৩ সদস্য বিশিস্ট ২০২৪- ২০২৭ ইং মেয়াদে নুতন কার্যকরী কমিটি গঠিত হয়। নুতন কার্যকরী কমিটির সভাপতি হলেন মোহাম্মদ ইকবাল হোসাইন, মোস্তাফিজুর রহমান ভুট্টু সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক , এস এম আশিফুল ইসলাম আসিফ , সিনিযর সহ-সভাপতি – ১, রাকিবুর রহমান টুটুল, সিনিয়র সহ-সভাপতি – ২, লতিফুর রহমান মিলন, সিনিয়র সহ-সভাপতি -৩ , মালিক ওমর , সিনিয়র সহ-সভাপতি – ৪, আমির হামজা শাতিল ও কোষাধ্যাক্ষ মেজবাহুল রহমান ।

উক্ত দাবীগুলো হচ্ছেঃ-

সভায় নুতন কমিটির নেতৃবৃন্দ খামরীদের সকল অমিমাংসিত বিষয় উল্লেখিত মেয়াদের মধ্যে সমাধানের লক্ষে আপ্রান কাজ করে যাওয়ার অংগীকার করেন । নুতন কমিটির পক্ষ থেকে আগামীকাল ২০ অক্টোবর সকাল ১০ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি হলে ডেইরী এবং ফ্যাটেনিং খামারীদের বিভিন্ন সমস্যা ও দাবী সংক্রান্ত বিষয়ে মৎস্য ও প্রানিসম্পদ উপদেস্টা মিস ফরিদা আখতারের দৃস্টি আকর্ষন করে প্রেস কনফারেন্স করার সিদ্ধান্ত গৃহিত হয় ।

১। ডেইরী ও ফ্যাটেনিং খামারের বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনা ।

২। দেশে দুধ ও মাংসের বাজার স্হিতিশীল রাখতে ও জনগনকে সাশ্রয়ী মুল্যে দুধ ও মাংস যোগান দিতে খামারীদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্হা করা ।

৩। খামারীদের জন্য গো খাদ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধার ব্যবস্হা করা ।

৪। ৫০ থেকে ৯১ পার্সেন্ট পর্যন্ত ভর্তুকি পাওয়া ইউরোপিয় ও পার্শ্ববর্তী দেশ থেকে আমদানীকৃত গুঁড়া দুধের ট্যাক্স সমন্বয় অথবা খামারীদের ভর্তুকি প্রদান এর মাধ্যমে অসম প্রতিযোগিতা থেকে তাদের পরিত্রান দেয়া ।

৫। খামারীদের জন্য উন্নত জাতের প্রুভেন , ক্রস ব্রিড ও ভালো মানের আমদানিকৃত দুধ, মাংস বা ডুয়েল পারপাস জাতের বুলের সিমেন সরবরাহ নিশ্চিত করা ।

৬। এফ.এম.ডি ও এল. এস. ডি রোগ নির্মুলে সরকারিভাবে প্রজেক্ট এর মাধ্যমে যতক্ষন না দেশে হয় ততক্ষন খামারীদের আমদানি করে ফ্রি সরবরাহ করা ।

৭। দুধের ন্যায্য মুল্য ও সাপ্লাই চেইন নিশ্চিতকরন সহ ডেইরী ও ফ্যাটেনিং খামারীদের বিভিন্ন দাবির বিষয়ে আলোকপাত করা ও তা সমাধান করা । নুতন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সদস্যগন পরবর্তি মেয়াদে উনাদের উপর আস্হা রাখায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খামারিদের সকল অমিমাংসিত বিষয় সমাধানের অঙ্গিকার করেন ।

উক্ত সভায় টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে আরো উপস্হিত ছিলেন প্রানিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক

ডাঃ মোঃ ফরহাদ হোসেন । সর্বশেষে সভাপতি ইকবাল হোসাইন উপস্হিত সকল খামারী, টেকনিক্যাল এক্সপার্ট ও সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

কানাডিয়ান হাইকমিশন এর উদ‍্যোগে “ Feeding the Future: Canadian Canola Meal and Pulses for High-Performance Animal Diets‘‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি

লেয়ার মুরগির রোগ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

গ্রামাঞ্চলে মাছের উৎপাদন কমছে, প্রভাব পড়ছে মৎস্যজীবীদের জীবিকায়

কৃষকের ঈদ আনন্দ উৎসব, ফরিদপুর

সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বর্তমান সরকার বদ্ধপরিকর

বঙ্গবন্ধু ডিপলোমা-কৃষিবিদ পদক

উচ্চফলনশীল জাতের ধানের চাষ বাড়াতে পারলে চাল রপ্তানিও করা যাবে-কৃষিমন্ত্রী

লেয়ার মুরগির ওষুধ, ভ্যাকসিন, ভিটামিন, মিনারেল ও ডোজ

বালিতে কৃষিমন্ত্রীর সঙ্গে নেপালের সেচমন্ত্রীর বৈঠক