RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ– মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Md. Bayezid Moral
November 29, 2025 4:17 pm

আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।।

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর), মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে।

আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনপিআইইউবি)-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এনপিআই ইউনিভার্সিটিতে শিক্ষাব্যবস্থা এমনভাবে পরিচালিত হচ্ছে যে গ্রামীণ ছেলে-মেয়েরা স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। মানিকগঞ্জে বিশ্ববিদ্যালয়টির উপস্থিতি উল্লেখ করে তিনি বলেন, মানিকগঞ্জে বহু গুণী মানুষের জন্ম হয়েছে—ভাষা সৈনিক রফিক থেকে শুরু করে নোবেল পুরস্কারপ্রাপ্ত অমর্ত্য সেন পর্যন্ত। তিনি মানিকগঞ্জকে ‘সূফি–দরবেশদের জ্ঞানচর্চার কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেন।

সমাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এনপিআই ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয়টির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “তোমরাই সেই ছেলে-মেয়ে যারা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছো। দেশের জন্য নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে—এই প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন—গ্রামীণ নারীরা গরু-ছাগল লালন-পালন করেন মূলত তাদের সন্তানদের শিক্ষার খরচ বহনের জন্য। এ বাস্তবতা উচ্চশিক্ষার গুরুত্বকে আরও বেশি তুলে ধরে।

উপদেষ্টা বলেন , বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স চালুর ফলে কর্মজীবীরা বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। গ্রামের মানুষের মেধা ও প্রজ্ঞাকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।

সমাবর্তনে বক্তব্য রাখেন—সাভার সিআরপির প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ড. ভ্যালেরি অ্যান টেইলর, থিম স্পিকার শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, গেস্ট অব অনার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনেয়ার হোসেন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ড. মোঃ সবুর খান। এছাড়া বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জি. মোঃ শামসুর রহমান। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার প্রফেসর ড. মীর মাহফুজুল হক।

সমাবর্তনে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৪৬৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া চারজনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, একজনকে বিওটি চেয়ারম্যান গোল্ড মেডেল, সাতজনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ছয়জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং দুইজনকে একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির সদস্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ব্রয়লার মুরগির ব্যাকটেরিয়াজনিত, ছত্রাকজনিত ও পরজীবী রোগ: CRD, কোরাইজা, কোলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, ফাউল কলেরা, নেক্রোটিক এন্টারাইটিস, ককসিডিওসিস, অ্যাসপারজিলোসিস ও কৃমি

যেসব অতি মুনাফালোভী ব্যবসায়ী ও আমদানিকারক কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে-কৃষিমন্ত্রী

পোল্ট্রি খামারিদের দাবি: প্রতি ডিমে ৪ টাকা, মাসে ৫০০ কোটি লোকসান

হ্যালো ডাক্তার

ব্রয়লার মুরগি পালনে প্রধান প্রধান সমস্যা

গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে ইলিশের উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়

বাংলাদেশের অনুকূল জলবায়ু ও উর্বর মাটির কারণে সারা বছর ফসল উৎপাদন সম্ভব

কয়লার জাতের মুরগী পালনকারী শাহদত হোসেন ও সোহেল হোসেনের গল্প

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন।