RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Monday , 17 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)-এর ২০২৫–২০২৭ মেয়াদী নবনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদক
Md. Bayezid Moral
January 10, 2026 11:23 pm

https://agriculturenews24.com/বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)-এর ২০২৫–২০২৭ মেয়াদী নবনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

শনিবার (আজ) বেলা ১টায় রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পুর্বাচল এলাকায় ছুটি রিসোর্টে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বিপিআইএ-এর প্রশাসক সুফিয়া আক্তার রুমী নবনির্বাচিত সভাপতি জনাব মোশাররফ হোসেন চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে নবনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মেজবা, মহাসচিব মো. সাফির রহমান, ট্রেজারার মোস্তফা জাহানসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তরকালে সাবেক পরিষদের পক্ষ থেকে নবনির্বাহী পরিষদকে একটি সুন্দর ও প্রতিনিধিত্বশীল কমিটি উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ইন্ডাস্ট্রিতে বিরাজমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান এবং অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী বলেন, এই কমিটিতে খামারি ও ফিড মিলার, অ্যানিমেল হেলথ কোম্পানি, পোল্ট্রি পেশাজীবীসহ সকল স্তরের স্টেকহোল্ডারের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে—যা একটি অ্যাসোসিয়েশনের সৌন্দর্য ও শক্তি। তিনি প্রান্তিক খামারিসহ সকলের স্বার্থ রক্ষায় বিপিআইএ একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভোক্তা অধিদপ্তরের সঙ্গে সুসম্পর্ক রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে অবদান রাখবে নবনির্বাহী পরিষদ।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিপিআইএ-এর ২০২৫–২০২৭ মেয়াদী নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

কৃষকের চেয়ে বড় প্রাইভেট সেক্টর আর কি হতে পারে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আওয়ামী লীগ থেকে ৩০০ আসনে চুড়ান্তভাবে মনোনীত হলেন যারা

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সভা

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Fishery farming in rice fields and ...

ধান ক্ষেতে মাছ চাষ এবং…

টিসিবির মাধ্যমে চাল বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তার ফল—খাদ্যমন্ত্রী

অনেক দেশ বাংলাদেশে স্বল্পমূল্যে মাংস রপ্তানি করতে চায়-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পারে লয়ে যাও আমায় – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

খামার করার পরিকল্পনা