RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Monday , 7 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে

প্রতিবেদক
Dr. Bayezid Moral
May 14, 2026 8:46 pm

নিজস্ব প্রতিবেদক//গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে// মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

                                   
সাভার (ঢাকা), বৃহস্পতিবার, ৩১ বৈশাখ (১৪ মে):

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গবেষণা কার্যক্রমে নতুন উদ্ভাবন ও সফলতা অর্জনকারীদের স্বর্ণপদক প্রদানসহ পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে এবং সরকারি পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেই গবেষণাকে। যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং সার্বিক বিবেচনায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।”

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ আয়োজিত “বিএলআরআই-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময়” শীর্ষক সভায় বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গবেষকদের উদ্দেশ্যে বলেন, “লাল কার্পেট নয়, আপনাদের গবেষণার সফলতাই আমাকে আনন্দিত করবে।” তিনি প্রশ্ন রাখেন, “বছরের ১২ মাস ফসল উৎপাদনের পরও আমরা কেন দরিদ্র থাকবো?” এ বিষয়ে সবাইকে নতুনভাবে ভাবার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকার নিরাপদ খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শাক-সবজি ও খাদ্যপণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করছে। সেই লক্ষ্যকে সামনে রেখে উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তিনি বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে অতীতে খাল খনন কর্মসূচি, কৃষিঋণ মওকুফ এবং কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকারও কৃষক কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ কৃষকের কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

গবেষণায় বরাদ্দ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “গবেষণায় অর্থায়নে আমাদের কোনো কৃপণতা নেই, বরং আমরা আরও উদার হতে চাই।” তিনি দেশের পতিত জমি ও দ্বীপাঞ্চলে ঘাস চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, গবেষণায় বিশেষ অবদান রাখা বিজ্ঞানীদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হবে।

দেশীয় প্রাণিসম্পদ উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, আফ্রিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রতি আগ্রহ দেখাচ্ছে। ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশের নিজস্ব ও অত্যন্ত মূল্যবান একটি জাত। এ জাতের উন্নয়ন ও সংরক্ষণে আরও গবেষণা প্রয়োজন। পাশাপাশি হারিয়ে যেতে বসা মুন্সিগঞ্জের মীরকাদিম জাত নিয়েও গবেষণার প্রশংসা করেন তিনি।

দেশি মুরগির জাত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের আবহাওয়ার উপযোগী দেশি মুরগির জাত উন্নয়ন করে মাঠপর্যায়ে সরবরাহ করতে হবে এবং এদের মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মোঃ জিল্লুর রহমান। এছাড়াও ইনস্টিটিউটের পরিচিতি, সক্ষমতা, অবকাঠামো, চলমান গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে উপস্থাপনা করেন ড. সরদার মোহাম্মদ আমানুল্লাহ।

সভা শেষে মন্ত্রী ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণাগার ও খামার পরিদর্শন করেন। এর মধ্যে ছিল দেশি মুরগির খামার, ক্যাটেল গবেষণা খামার, মহিষ গবেষণা খামার, বিএলআরআই ফডার জার্মপ্লাজম ব্যাংক এবং ট্রান্সবাউন্ডারি অ্যানিমেল ডিজিজ রিসার্চ সেন্টার ল্যাবরেটরি।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

মানবেতর ফেরিওয়ালা

পোল্ট্রি খামারিদের জন্য ফার্মার্স কার্ড, বিদ্যুতে ভর্তুকি ও স্বল্পসুদে ঋণের আশ্বাস

বাংলাদেশের মাছের হ্যাচারির ইতিহাস

বাংলাদেশের প্রেক্ষাপটে গলদা চিংড়ি চাষ ও রপ্তানি: সংকট, সম্ভাবনা এবং তারেক রহমান সরকারের করণীয়

PhD on Electronic Media and Agriculture Development : Thesis Papers Summary

গামবোরো রোগের টিকার ব্যবহার বিধি

প্রোটিন ফর লাইফ -এসডিজি অর্জনে দরকার মাথাপিছু ১০৪টি ডিম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সার্ক বুক কর্নার উদ্বোধন

ঢাকা চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহ বেরিয়ে এলো কিভাবে?

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার।।খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী