RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Friday , 28 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

গ্র্যান্ড ফাইনালের টিকিট পেলেন ঢাকা অঞ্চলের সেরা ৮ প্রতিযোগী

প্রতিবেদক
Md. Bayezid Moral
August 28, 2026 8:42 am

গ্র্যান্ড ফাইনালের টিকিট পেলেন ঢাকা অঞ্চলের সেরা ৮ প্রতিযোগী//ঢাকায় ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ–২০২৬’ অনুষ্ঠিত

ঢাকা, ২২ আগস্ট ২০২৬: দেশব্যাপী পুষ্টিসচেতনতা বৃদ্ধি এবং প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ–২০২৬’-এর ঢাকা অঞ্চলের বাছাইপর্ব।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) যৌথ উদ্যোগে শনিবার (২২ আগস্ট) রাজধানীর বিপিআইসিসি কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা অঞ্চলের জন্য নিবন্ধিত শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে ৬০ জন সরাসরি বাছাইপর্বে অংশ নেন। প্রতিযোগীরা মুরগির মাংস, ডিম ও সয়াবিন ব্যবহার করে বৈচিত্র্যময়, সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরি করেন। স্বাদ, পুষ্টিমান, পরিবেশন, সৃজনশীলতা এবং স্বাস্থ্যসম্মত প্রস্তুতপ্রণালির ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ জনি খান, রন্ধনবিশেষজ্ঞ রহিমা সুলতানা রিতা এবং পুষ্টিবিদ ইশরাত জাহানের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রতিযোগীদের মধ্য থেকে সেরা আটজনকে জাতীয় পর্যায়ের গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করেন।

ঢাকা পর্বের সেরা আট প্রতিযোগী

১. চ্যাম্পিয়ন: সুরাইয়া পারভীন
২. প্রথম রানারআপ: সাদিয়া ফেরদৌস
৩. দ্বিতীয় রানারআপ: সালেহা শম্পা
৪. চতুর্থ স্থান: ফারহানা আক্তার নিপা
৫. পঞ্চম স্থান: আবু আবদুল্লাহ মো. সিয়াম
৬. ষষ্ঠ স্থান: নাহিদ হাসান
৭. সপ্তম স্থান: রাজিয়া সুলতানা
৮. অষ্টম স্থান: খন্দকার ফারজানা ইয়াসমিন

এর আগে সিলেট ও খুলনা অঞ্চলের বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। ওই দুই অঞ্চলের নির্বাচিত ১২ জন এবং ঢাকা পর্বের সেরা আটজনসহ মোট ২০ প্রতিযোগী ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের গ্র্যান্ড ফাইনালে অংশ নেবেন।

আয়োজকেরা জানান, ‘Nourish Your Plate with Protein’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে মুরগির মাংস, ডিম ও সয়াবিনের পুষ্টিগুণ তুলে ধরা। একই সঙ্গে সহজলভ্য ও সাশ্রয়ী প্রোটিন ব্যবহার করে কীভাবে সুস্বাদু, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার তৈরি করা যায়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করাও এ আয়োজনের লক্ষ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রচলিত রান্নার পাশাপাশি নতুন ধরনের রেসিপি উপস্থাপন করেন। এসব খাবারে স্বাদ ও বৈচিত্র্যের সঙ্গে পুষ্টির ভারসাম্য বজায় রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

দৈনন্দিন খাদ্যতালিকায় সাশ্রয়ী প্রোটিনের ব্যবহার বাড়ানো এবং সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের গুরুত্ব ছড়িয়ে দিতে শিগগিরই ঢাকায় জমকালো আয়োজনে প্রতিযোগিতার জাতীয় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিপিআইসিসি।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

কৃষিমন্ত্রীর সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক

জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পোল্ট্রি শিল্পে দুর্দিন হওয়ার জন্য দায়ী কারা?

কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয় হেলথকেয়ার ফরমুলেশন লি: এর এ্যানিমাল হেলথ ডিভিশন আয়োজিত এনুয়াল বিজনেস স্ট্র্যাটেজি কনফারেন্স-২০২৫

বাংলাদেশের সহযোগিতায় পাটের চাষ শুরু করতে চায় মিশর

সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।। প্রতিমন্ত্রী।।

মহিষের অজানা তথ্য

চালের উৎপাদন বেড়েছে চার গুণেরও বেশি

একজন সফল পোল্ট্রি ব্যবসায়ী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া

অতিবৃষ্টি ও বন্যার সময় পোল্ট্রি খামারিদের করণীয়//ড. বায়েজিদ মোড়ল