RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Friday , 27 November 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেবে সরকার — প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক
Dr. Bayezid Moral
November 27, 2026 11:37 pm

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেবে সরকার — প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক | AgricultureNews24.com
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মাংসের চাহিদা পূরণে উৎপাদন বাড়াতে খামারিদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালির শুরুতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত। প্রাণিসম্পদ খাতের সম্প্রসারণে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে।

র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিম অংশ নেন। এ ছাড়া মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ভ্যাবের সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তাসহ প্রাণিসম্পদ খাতের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে যোগ দেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড

আগামীকাল শুক্রবার, ১২ অক্টোবর, পালিত হতে যাচ্ছে “প্রোটিন ফর লাইফ”

কৃষি সাংবাদিক ড. বায়েজিদ মোড়ল

দুধের গাভীর উত্তম খাবার কী?

ভালবাসায় পাথরে ফুল ফোটে

হালাল মুরগির বিশ্ববাজারে বাংলাদেশ: সুযোগকে রপ্তানিতে বদলাতে প্রস্তুতি কতটা?

বটিয়াঘাটায় চিংড়ি খামারিদের সংকট নিয়ে ফোয়াবের মতবিনিময়

ইটালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে বাংলাদেশের কৃষিতে ৪৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে, এই মুহূর্তে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন-কৃষিমন্ত্রী

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ড. বায়েজিদ মোড়লের গবেষণাধর্মী প্রতিবেদন “২০০০ লেয়ার মুরগির খামার করতে চাই! কত টাকা লাগবে? বছরে কত লাভ হবে? A to Z পূর্ণাঙ্গ গাইড”