RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Friday , 27 November 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

স্কুলের শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিতে মায়েদের সম্পৃক্ত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রতিবেদক
Dr. Bayezid Moral
November 27, 2026 11:50 pm

স্কুলের শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিতে মায়েদের সম্পৃক্ত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের রন্ধন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় উপকরণে স্বাস্থ্যসম্মত রান্না এবং বাংলাদেশের খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ড. বায়েজিদ মোড়ল | AgricultureNews24.com
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে মায়েদের সম্পৃক্ত করে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মাছ, মাংস ও ডিম ব্যবহার করে শিশুদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরির চর্চা বাড়াতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, রান্না একই সঙ্গে শিল্প, ভাষা, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। রান্নার মধ্য দিয়ে একটি জনগোষ্ঠীর ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য যেমন প্রকাশ পায়, তেমনি ফুটে ওঠে ব্যক্তির সৃজনশীলতা ও ভালোবাসা। তিনি বলেন, রন্ধন প্রতিযোগিতা নতুন প্রজন্মকে রান্নায় আগ্রহী করে তুলতে পারে এবং বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ তৈরি করে। বিজয়ীদের পাশাপাশি সব প্রতিযোগীকে নতুন উপকরণ ও রান্নার পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শিশুদের পুষ্টিতে পরিবার ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগ

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে কৃষকদের সহায়তা দিতে হবে। পাশাপাশি খাদ্যের অপচয় কমানো এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্য খাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তব্যে জাতিসংঘের পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, দেশের ৬৪ জেলার ৫০৩ উপজেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ দীর্ঘমেয়াদি পুষ্টিহীনতায় ভুগছে। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শিশুদের অপুষ্টি দূর করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, উদ্যোক্তা ও রন্ধনশিল্পীরা উপস্থিত ছিলেন।

রন্ধন প্রতিযোগিতায় প্রথম মাদারীপুরের তিন্নি

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন ঢাকার আবু আব্দুল্লাহ মো. সিয়াম এবং তৃতীয় হন ঢাকার সাজিয়ে ফেরদৌস। চতুর্থ স্থান অর্জন করেন রংপুরের আফরিন জান্নাত এবং পঞ্চম হন নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস।

বাংলাদেশি শেফ টনি খান প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীদের সম্মাননা সনদের সঙ্গে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

Dr. Zubaida Rahman calls for involving mothers in improving school meals

Tahera Islam Tinni of Madaripur won the National Livestock Week 2026 cooking competition. At the awards ceremony, Dr. Zubaida Rahman highlighted the role of local ingredients in preparing nutritious meals and the opportunity to showcase Bangladesh’s culinary heritage internationally.

Dr. Bayezid Moral | AgricultureNews24.com
Dhaka, 27 November 2026

Dr. Zubaida Rahman, vice president of the Ziaur Rahman Foundation, called for involving mothers in district- and upazila-level cooking competitions to help make primary school lunches more nutritious and appealing. She encouraged the use of locally available vegetables, fish, meat and eggs to prepare safe, nutritious and tasty meals for children.

She spoke as the chief guest at the awards ceremony for the National Livestock Week 2026 cooking competition, held on Friday afternoon at the former trade fair grounds in Agargaon, Dhaka.

Dr. Rahman described cooking as an art, a language, a science and a way for people to connect. She said cooking expresses a community’s history and cultural heritage as well as individual creativity and care. Competitions like this, she added, can encourage young people to take an interest in cooking and help introduce Bangladesh’s rich culinary traditions to an international audience. She urged all contestants to keep experimenting with ingredients and cooking techniques.

Families and schools have a role in child nutrition

Dr. Rahman called on families, schools and communities to work together to improve child nutrition. She said ensuring access to safe and nutritious food requires supporting farmers in growing nutrient-rich crops, reducing food waste and coordinating efforts across agriculture, livestock and the wider food system.

Citing United Nations statistics, she said 25.1 percent of children under five across 503 upazilas in Bangladesh’s 64 districts suffer from chronic malnutrition. She added that the government, led by Prime Minister Tarique Rahman, had taken several initiatives to meet the United Nations Sustainable Development Goals by 2030. She urged everyone to play their part in addressing child malnutrition.

Mohammad Amin Ur Rashid, minister for fisheries and livestock and for agriculture, chaired the ceremony. State Minister for Fisheries and Livestock Sultan Salauddin Tuku, ministry secretary Md. Delwar Hossain and Department of Livestock Services Director General Md. Shahzaman Khan attended, along with entrepreneurs and culinary professionals.

Madaripur’s Tahera Islam Tinni wins cooking competition

Tahera Islam Tinni of Madaripur took first place. Abu Abdullah Md. Siam and Sajiye Ferdous, both from Dhaka, placed second and third, respectively. Afrin Jannat of Rangpur finished fourth, and Jannatul Ferdous of Noakhali placed fifth.

Bangladeshi chef Tony Khan served as chief judge. The five winners received certificates and prize cheques of Tk 50,000, Tk 30,000, Tk 20,000, Tk 15,000 and Tk 10,000, respectively.

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বাংলাদেশের পোল্ট্রি খামার

মাছ শুধু বাণিজ্যিক পণ্য নয়-এটি মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত

পৃথিবীতে ব্রয়লার ও লেয়ার পোল্ট্রি পালনের ইতিহাস

দেশি মাছ হারাচ্ছে কেন—শুধু জেলেদের দোষ?

জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও সমুদ্রে অক্সিজেন কমে যাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে

ঘটা করে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব ৩ জন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে এসিআই প্রাণি কৌলি তত্ত্ব গবেষনা ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শন

নিষিদ্ধকালে সমুদ্রে মৎস্য আহরণ বন্ধে মনিটরিং জোরদার করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি বৃহত্তর জনস্বাস্থ্যের ইস্যু – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অর্থ বাণিজ্য অর্থনৈতিক পারফরমেন্স এ্যাওয়ার্ড

মানলে খামার করে লোকসান নয়, লাভ হবে