RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Tuesday , 4 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতি

প্রতিবেদক
Md. Bayezid Moral
February 14, 2026 2:26 pm

কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিঃ মৌসুম ভিত্তিক কাঁচা ঘাস সংরক্ষণ করলে শুষ্ক মৌসুমে গো-খাদ্যের বিশেষ করে ঘাসের অভাব দূর করে গরুর স্বাস্থ্য রক্ষা ও উৎপাদন অব্যাহত রাখা সম্ভব। বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের কৃষক সহজে ও স্বল্প ব্যায়ে কাঁচা ঘাস সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে গরুর জন্য গো-খাদ্য সরবারহ অব্যাহত রাখতে পারেন। সংরক্ষিত এ ঘাসের গুনগত ও খাদ্যমান কাঁচা ঘাসের চেয়ে বেশী।

প্রাথমিক প্রস্তুতিঃ প্রথমে উঁচু জায়গায় মাটিতে গর্ত তৈরি করতে হবে। গভীরতা এবং গর্তের আকার হবে ঘাসের পরিমাণ অনুযায়ী।
উপাদানঃ কাঁচা ঘাসঃ গর্ত ভর্তি হয় এমন পরিমাণ।
চিটাগুড়া: প্রতি ১০০ কেজি কাঁচা ঘাসের জন্য ৩-৪ কেজি চিটা-গুড়।
পানি: চিটা-গুড়ের সমপরিমাণ বা সামান্য বেশী।
পলিথিন: গর্তটিতে সম্পূূর্ণ বিছিয়ে গর্ত ভর্তি ঘাস আচ্ছাদন বা ঢেকে দেওয়া যায় এই পরিমাণ। চিটা-গুড় মিশ্রিত পানি ছিটাবার ঝর্ণা ১ টি।

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে গর্তে পলিথিন বিছাতে হবে। পলিথিনের পরিমাণ এরূপ যেন উপরিভাগের অংশ দ্বারা গর্ত ভর্তি ঘাস ঢেকে দেয়া যায়।
এবার গর্তে ঘাস ছড়িয়ে দিতে হবে। প্রথম ৪০ কেজি ঘাস গর্তে প্রবেশ করিয়ে তার উপর ১ কেজি চিটাগুড় বানালি ও ১ লিটার পানি মিশ্রণ ঝর্ণা দ্বারা ঘাসের উপর সমভাবে ছিটিয়ে দিতে হবে।
চিটাগুড় মিশ্রিত পানি ঘাসের উপর ছিটাবার পর পা দিয়ে উত্তম রূপে মাড়িয়ে যথাসম্ভব ঘাসের ভিতরের বাতাস বের করে নিতে হবে। পুনরায় প্রথমবারের মত একইপরিমাণ ঘাস ছড়িয়ে একই পরিমাণ চিটাগুড়া মিশ্রিত পানি ছিটাতে হবে।
গর্তটি ঘাস দ্বারা সস্পূর্ণরূপে ভরাট না হওয়া পর্যন্ত অনুরুপ ভাবে পরতে পরতে ঘাস সাজাতে হবে। গর্তটি ঘাস দ্বারা পূর্ণ হলে ঘাসের স্তুপটি বাড়তি পলিথিন দ্বারা এমনভাবে ঢেকে দিতে হবে যেন বাতাস ঢুকতে না পারে। লক্ষ্য রাখতে হবে যেন পরবর্তী সময়ে পলিথিন ছিড়ে না যায় বা ছিদ্রের সৃষ্টি না হয়।
লক্ষ্য রাখতে হবে যেন বৃষ্টির পানি গর্ত ভর্তি ঘারে প্রবেশ করতে না পারে।
গর্ত ভর্তি রাখার ১৫ দিন পর এ ঘাস গরুকে খাওয়ানোর উপযোগী হয়। সংরক্ষিত এ ঘাসের গুণগত মান সাধারণ ঘাস হবে বেশী এবং গরুর জন্য অত্যন্ত পছন্দনীয়।
ভিজা খড় সংরক্ষণ পদ্ধতিঃ
বর্ষা মৌসুমে অনেক সময় ফসল আহরণের পর অবশিষ্ট ভিজা খড় শুকানো সম্ভব হয় না এবং পঁচে নষ্ট নয় অথবা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। ফলে গুনগত মান নষ্ট হয়।ভিজা খড় না শুকিয়ে সংরক্ষণ করা যায়।

সংরক্ষণের উপায়সমূহঃ
১. ভিজা খড় সংরক্ষণের জন্য উঁচু, প্রাণিজ মেনা অথবা পানি দ্রুত সরে যায় এমন স্থান নির্বাচন করা উচিত।
২. ৬ ফুট ব্যাসের বৃত্তাকার গর্ত ১২ ফুট গাভীর হতে হবে।
৩. ভিজা খড় সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণের (প্রায় ১০০ কেজি খড়ের জন্য পরিমাণ মতো পলিথিন, ১.৫-২ কেজি ইউরিয়া) সমাবেশ ঘটাতে হবে।
৪. খড় সংরক্ষণের জন্য নির্বাচিত স্থানে পলিথিন বা পুরানো খড়কুটা বিছাতে হবে।
৫. এবারে ভিজা খড় ছাড়িয়ে প্রতি ১০০ কেজি ভিজা খড়ের উপর ১.৫-২.০ কেজি ইউরিয়া স্তরে স্তরে ছিটিয়ে লম্বাটে গর্তের ভিতর খড়ের স্তুপ সাজাতে হবে। খড় বেশী ভিড়া হলে প্রতি ৩ স্তুপ পর ১ স্তুপ খড়ের স্তর সাজাতে হবে।
৬. অতঃপর সম্পূর্ণ স্তুপটি পলিথিন দ্বারা এরূপে আবৃত হবে যেন কোনভাবেই স্তুপের ভিতর বাতাস প্রবেশ করতে না পারে। এজন্য স্তুপের চার ধারের বাড়তি পলিথিন মাটি দ্বারা বন্ধ করে দিতে হবে।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

টমেটো চাষ পদ্ধতি

প্রাণিসম্পদ সেক্টরের সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে সিগমা বাংলাদেশ

ডিম খাওয়ার উপকারিতা ও ক্ষতিকর দিক

কি ভাবে গলদা চাষিরা ঠকে যায়!

পোল্ট্রি খামারিদের হারানো ঐতিহ্য ফিরে পেতে যা যা করণীয়//ড. বায়েজিদ মোড়ল

চীনের MENON-এর আধুনিক ফিড অ্যাডিটিভ প্রযুক্তি: বাংলাদেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দুয়ার

আগামীকাল ঢাকায় দুই দিনব্যাপী পোল্ট্রি এন্ড সয়া ফুড ফেস্ট শুরু হবে

ফরমালিন অপব্যবহারের ইতিহাস খুব বেশি দিনের নয়

কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষে সরকারের কোন অনুমোদন নেই

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়– মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা