RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Tuesday , 15 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

গরুর জন্য মিনারেল ব্লক বা খনিজ লবণের গুরুত্ব

প্রতিবেদক
Dr. Bayezid Moral
February 20, 2026 12:28 pm

গরুর জন্য মিনারেল ব্লক বা খনিজ লবণের গুরুত্ব।।

অনেক বড় দুগ্ধ খামার , বেশিরভাগ ছোট ডেইরি খামার এবং মোটাতাজাকরণ খামারে মিনারেলস বা খনিজ লবণ এর ব্যাপারে একটি অজ্ঞতা বা অবহেলা লক্ষ্য করা গিয়েছে। যার দরুন খামারে বিভিন্ন সমস্যা লেগেই থাকে । যেমন:

✓ গরু সময় মত হিটে আসে না

✓হিটে আসলে ও কনসিভ করেনা

✓বিভিন্ন রোগ লেগে থাকে।

✓বাচ্চা ডেলিভারি তে সমস্যা হয়

✓সময় মত স্বাভাবিকভাবে গর্ভফুল পড়ে না

✓গরুর দুধ এবং মাংস উৎপাদন কমে যায়

গরুর জন্য দরকারি মিনারেল বা খনিজ উপাদান গুলো সম্পর্কে সকল খামারিদেরই সঠিক ধারনা থাকা দরকার। কেননা গরুর শরীরে কোন একটি মিনারেলের অভাব থাকলেও গরু থেকে আসানুরুপ উৎপাদন সম্ভব হবে না। গরু বিভিন্ন রকম অসুখে ভুগবে। খনিজ উপাদান বা মিনারেলস গরুর স্বাভাবিক দুধ প্রধান এবং শরীর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই গরু তার খাবার থেকে সবগুলো দরকারি খনিজ উপাদান পাচ্ছে কিনা সেদিকে ভালোভাবে নজর দিতে হবে।

মিনারেল বা খনিজ উপাদান কী?

যেসকল খাদ্য উপাদান প্রাণী দেহে সামান্য পরিমান দরকার হলেও যার প্রয়োজনীয়তা অপরিহার্য সে সকল অনুখাদ্যকেই মিনারেল বা খনিজ উপাদান বলে। যেমন-ক্যালসিয়াম, ফসফরাস, আইরন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ইত্যাদি।

গরু সাধারণত শরীরের জন্য প্রয়োজনীয় এ সকল মিনারেলস বা খনিজ উপাদান তার ঘাস এবং অন্যান্য প্রাকৃতিক খাবার থেকে পেয়ে থাকে। তবে উন্নত জাতের গরুকে বাড়তি মিনারেল সাপ্লিমেন্ট সরবরাহ করতে হয়।

সকল প্রাণীর খাদ্যের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো মিনারেলস। সকল মিনারেলই সমান গুরুত্বপূর্ণ তবে সকল মিনারেল সমান ভাবে প্রয়োজন হয় না। গরু কাঁচা ঘাস ও খাদ্য লবন থেকে মিনারেল বা খনিজ উপাদান গ্রহন করে।

কিন্তু খামারিরা ঘাসের স্বল্পতা বা ঘাস কাটার লোকের স্বল্পতা বা না জানার কারণে বেশিরভাগ গরু পর্যাপ্ত পরিমাণে ঘাস থেকে বঞ্চিত হয়।

এজন্যই দরকার ফিড সাপ্লেমেন্ট হিসেবে এই সমস্ত মিনারেলস বা খনিজ লবণ। তাহলে এখন আমরা জেনে নেই ফিড সাপ্লিমেন্ট হিসেবে বাজারে বা খাদ্যের দোকানে কি কি রাখা যায়।

১। লাইমস্টোন,

২।DCP (ডাই ক্যালসিয়াম ফসফেট)

৩।বিট লবন

৪।রক সল্ট ইত্যাদি

অবশ্যই দানাদার খাদ্যের রেশন ফর্মুলেশন এ মিনারেলস বা খনিজ লবণ দিতে হবেই যদি আপনি খামার করে লাভবান হতে চান।

সর্বশেষ - ছাগল পালন