RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Monday , 21 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

রাজধানীতে চলছে জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা

প্রতিবেদক
Dr. Bayezid Moral
April 25, 2019 7:19 pm
National Agricultural Machinery Fair is running in the capital

National Agricultural Machinery Fair is running in the capital
মেলা প্রাঙ্গণ। ছবি: এস জেড কবীর

সরদার জাহিদুল কবীর: “যান্ত্রিকীকরণই গড়বে আধুনিক ও লাভজনক কৃষি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ(কেআইবি) চত্বরে আজ ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা ২০১৯’।

তিনদিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয় ও ডিএই’র খামার যান্ত্রিকীকরণ প্রকল্প। এ মেলা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। ছবি: এস জেড কবীর

মেলায় সরকারি ৮টি ও বেসরকারি ২১টি প্রতিষ্ঠানের ২৭টি স্টল ৩টি প্যাভেলিয়ন রয়েছে। বিভিন্নপ্রকার আধুনিক কৃষি যন্তপাতি ও ব্যবহার সম্পর্কে প্রযুক্তি নির্ভর প্রদর্শনী সাজিয়েছে প্রতিষ্ঠানগুলো। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এ মেলার মাধ্যমে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যয় সাশ্রয়ী, লাভজনক ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ছবি: এস জেড কবীর

বর্তমান সরকারের কৃষি সম্প্রসারণ নীতি অনুযায়ী কৃষি যন্তপাতি ব্যবহার বৃদ্ধির কারণে চাষের ক্ষেত্রে পাওয়ার টিলার, ট্রাক্টরের পাশাপাশি জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার ও রিপারের মতো আধুনিক কৃষি যন্ত্র। পাশাপাশি মাড়াই, শুকানো, নিড়ানি, সার দেয়া ও কীটনাশক ছিটানোর মতো অধিকাংশ কাজ হচ্ছে এখন যন্ত্রের মাধ্যমে।

মেলা উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে র‌্যালি শুরু হয়ে কেআইবি চত্বরে যেয়ে শেষ হয়। সকাল ১০টা ৫০-এ কেআইবি অডিটরিয়ামে ‘বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে অর্জন, সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল।

ছবি: এস জেড কবীর

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণ প্রকল্প(২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

নতুন খামারীদের ফার্ম করার আগে কি কি জানতে ও বুঝতে হবে?

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন

বাগদা চিংড়ি চাষের ইতিহাস

জেলেদের জীবন-জীবিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি

সোনালী মুরগির রোগ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা (A to Z পূর্ণাঙ্গ গাইড)

Why eat vegetables

কেন খাবেন শাকসবজি

প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

মহিলারা কিভাবে পোল্ট্রি খামার করবেন?

বাংলাদেশ কৃষিযন্ত্রের চাহিদা বাড়ছে, বিনিয়োগ করুন বলে জাপানের ইয়ানমারকে আহবান জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক