RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

অর্থ, উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত

প্রতিবেদক
Md. Bayezid Moral
February 21, 2026 8:04 pm

অর্থ, উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী।।

কুমিল্লা, শনিবার , ২১ ফেব্রুয়ারি, ৮ ফাল্গুন :

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই আগামীর বাংলাদেশ হবে সুন্দর, অধিকার ও বাকস্বাধীনতার দেশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, অর্থ, উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত। মানুষ যত অর্থ-সম্পদই অর্জন করুক না কেন, ক্ষুধা নিবারণই জীবনের মৌলিক সত্য। তিনি বলেন, খাদ্য উৎপাদন, মৎস্য, মাংস ও ডিম উৎপাদনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই দায়িত্ব অর্পণের পেছনে কুমিল্লার ঐতিহ্যও একটি গুরুত্বপূর্ণ কারণ।

মন্ত্রী বলেন, বাংলাদেশের আধুনিক সেচব্যবস্থাভিত্তিক কৃষি উৎপাদনের সূচনা কুমিল্লা থেকেই, যার পথিকৃৎ ছিলেন আখতার হামিদ খান। তাঁর উদ্যোগে সমবায়ভিত্তিক সেচ ও কৃষি উন্নয়ন কার্যক্রম শুরু হয়, যা পরবর্তীতে সারা দেশের জন্য অনুসরণীয় মডেলে পরিণত হয়। তিনি বলেন, কুমিল্লার সেই ঐতিহ্য ও অভিজ্ঞতাকে সামনে রেখে কৃষি ও খাদ্য খাতে আরও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা প্রদর্শন করবেন।

মন্ত্রী বলেন, “কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমিই স্থাপন করেছি। সে সময় আপনাদের উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। আজ কুমিল্লায় এক ধরনের শিল্প বিপ্লব ঘটেছে—অসংখ্য কারখানা গড়ে উঠেছে। এই অগ্রগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মন্ত্রী হিসেবে নিজের অবস্থান থেকে কুমিল্লার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলের দীর্ঘদিনের গণদাবি—কুমিল্লাকে বিভাগ ঘোষণা—বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালনের আশ্বাস দেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমার স্ব স্ব মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিক ও ফলপ্রসূভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমি আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারব বলে বিশ্বাস করি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা বিএনপি’র মহানগর শাখার সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

পবিত্র রমজান উপলক্ষে আজ দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

উদ্বোধন শেষে তিনি বিক্রয় স্টল পরিদর্শন করেন, পণ্যের মান ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে সাধারণ মানুষ রমজান মাসে ন্যায্যমূল্যে মানসম্মত খাদ্যসামগ্রী পেতে পারেন।

মোঃ মামুন হাসান, সিনিয়র তথ্য অফিসার, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণির এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে

বালিতে কৃষিমন্ত্রীর সঙ্গে নেপালের সেচমন্ত্রীর বৈঠক

পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতে উদ্যোক্তা তৈরি হওয়ায় বেকারত্ব দূর হচ্ছে

বাংলাদেশ – চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বর্তমান সরকার বদ্ধপরিকর

ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী

পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়, আর দেশে স্বাধীনতাবিরোধীরা বলে পাকিস্তানই ভাল ছিল-কৃষিমন্ত্রী

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে

প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশলীদের পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

টেকসই ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ মৎস্যখাতের জন্য গুরুত্বপূর্ণ-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা