RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

খাদ্য নিরাপত্তা টেকসই করতে কম সময়ে অধিক ফলনে গুরুত্ব দিচ্ছি-কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Md. Bayezid Moral
October 5, 2023 10:05 pm

খাদ্য নিরাপত্তা টেকসই করতে কম সময়ে অধিক ফলনে গুরুত্ব দিচ্ছি-কৃষিমন্ত্রী

নিষেধাজ্ঞা ষড়যন্ত্র নিয়ে ভয় পাওয়ার কিছু নেই-কৃষিমন্ত্রী

ফরিদপুর, ০৫ অক্টোবর

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে ক্রমশ কৃষি জমি কমছে, মানুষ বাড়ছে। এ অবস্থায়, ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দেয়া খুবই কঠিন। সেজন্য, আমরা কম সময়ে অধিক ফলন ও একই জমি থেকে বার বার ফসল ফলানোর উপর গুরুত্বারোপ করছি।

আমাদের বিজ্ঞানীরা স্বল্পজীবনকালীন উন্নত জাতের ধানের ও অন্যান্য অনেক ফসলের জাত উদ্ভাবন করেছে, যা চাষের মাধ্যমে বছরে ০১ টি অতিরিক্ত ফসল ফলানো সম্ভব হচ্ছে। একইসঙ্গে, ফলনও অনেক বেশি। এই জাতগুলোকে কৃষকের নিকট দ্রুত জনপ্রিয় করতে হবে।

আজ বৃহস্পতিবার ফরিদপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর ও যশোর অঞ্চলে তেল ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, দেশে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে আমরা তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছি। পরিকল্পনার প্রথম বছরেই আমরা ৩ হাজার কোটি টাকার অতিরিক্ত সরিষা উৎপাদন করতে পেরেছি। আশা করছি, পরিকল্পনা অনুযায়ী, ধানের উৎপাদন না কমিয়েই আগামী ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে তেল আমদানি অর্ধেকে কমিয়ে আনতে সক্ষম হবো। এতে বছরে ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণের জন্য আমরা গত বছর পরীক্ষামূলক কিছু দেশিয় মডেল ঘর নির্মাণ করেছি, যেখানে ৪-৫ মাস ধরে পেঁয়াজ ভালো অবস্থায় আছে। এটি একটি কার্যকর সংরক্ষণ পদ্ধতি হবে। এবছর সারা দেশে এই সংরক্ষণ মডেল ঘর নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে মাঠে পেঁয়াজের উচ্চফলনশীল জাত দেয়া হয়েছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রণোদনা দেয়া হচ্ছে, আর মডেল ঘরে সংরক্ষণ করতে পারলে পেঁয়াজের জন্য বিদেশের উপর নির্ভরশীল থাকতে হবে না, বরং আমরা বিদেশে রপ্তানি করতে পারব। উল্লেখ্য, নতুন শস্যবিন্যাস কৃষকের নিকট জনপ্রিয় করতে দেশের বিভিন্ন কৃষি অঞ্চলে কর্মশালা পরিচালনা করছে কৃষি মন্ত্রণালয়। যেখানে স্থানীয় কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, গণমাধ্যমের প্রতিনিধিসহ অনেকে উপস্থিত থাকেন।

এক ফসলী জমিকে দুই ফসলী, দুই ফসলী জমিকে তিন/ চার ফসলী জমিতে রূপান্তর করে শস্য নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করার লক্ষ্যেই এ কর্মশালা। দেশে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ উৎপাদনের জন্য বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট ধানের ও সরিষার জাত। এতে আমনে স্বল্পজীবনকালীন ধান চাষের পরে স্বল্পজীবনকালীন সরিষা চাষ শেষে আবার স্বল্পজীবনকালীন বোরো ধান চাষ করা যায়। এতে সরিষার উৎপাদন অতিরিক্ত ফসল।

কৃষিসচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন ।

এর আগে সকালে ফরিদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মুক্তিযুদ্ধের সময়ও আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আমরা তখনো কোন ভয় পাই নি। কাজেই, সকল ষড়যন্ত্র, নিষেধাজ্ঞা মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সমর্থনে আবার প্রধানমন্ত্রী হবেন।

কামরুল, পিআরও

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

থাই পুটি মাছ চাষের উৎপাদন ব্যয়, লাভ-লোকসান, অর্থনৈতিক বিশ্লেষণ, বাজারজাতকরণ, রপ্তানি সম্ভাবনা, পুষ্টিগুণ ও ভবিষ্যৎ করণীয়।।

শুধু প্রাণী মোটাতাজাকরণ নয়, বরং প্রাণী যে খাদ্য গ্রহণ করছে তা নিরাপদ ও পুষ্টিকর কি না, সেটিও নিশ্চিত করতে হবে

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

হাওরের ফসলকে ঝুঁকিমুক্ত করতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে-কৃষিমন্ত্রী

গরুর লাম্পি রোগের কারণ কী?

গাভীর দুধ বৃদ্ধিতে যেসব বিষয়ে দৃষ্টি রাখা জরুরী

গবাদিপ্রাণি মোটাতাজাকরণ

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে

একটি ছেলে আর একটি মেয়ের কাহিনী বলছি

আলু রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে জাপানে