RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Md. Bayezid Moral
March 4, 2025 5:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকাঃ রবিবার, ১৭ ফাল্গুন (২ মার্চ )

মাদক বন্ধে তামাক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ ছেলে মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের বুঝতে হবে তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে। তাই আমাদের সংগ্রাম করতে হবে মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে।

তামাক নিয়ন্ত্রণে এখনো করতে সংগ্রাম করতে হচ্ছে। উপদেষ্টা আজ বিকালে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রধান কার্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কোম্পানিগুলো সচেতনভাবেই আমাদের তরুণদের প্রতিনিয়ত আকৃষ্ট করে যাচ্ছে।

মাদকাসক্ত তরুণদের বিশেষকরে মেয়েদের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করানো সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতা দেখা যায়। নারীরা চিকিৎসার মাধ্যমে সুস্হ্য হলেও সমাজ নারীদের কিভাবে গ্রহণ করছে তা আমাদের দেখার বিষয়। আমরা চাই মাদকাসক্ত তরুণ- তরুণীদের চিকিৎসা কেন্দ্রে আর যেন না আসতে হয়। তিনি বলেন, মাদকাসক্ত যারা আছেন তারা ক্রিমিনাল নয় বরং তারা পরিস্থিতির শিকার। ক্রিমানালের প্রতি যে ধরণের আচরণ করা হয় তা যেন আসক্তদের প্রতি করা না হয় সে বিষয়ে খেয়াল রাখা উচিৎ।

তিনি আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমিষ সরবরাহ করে থাকে যা পুষ্টির যোগান দেয়। আমাদের নারীরা পুষ্টির দিক থেকে এখনো অনেক পিছিয়ে। তার তাই নারীর অধিকারের কথা বলতে গেলে নারীর পুষ্টির অধিকারের কথা বলতে হবে। আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ইয়াসমিন এইচ আহমেদ, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী। অন্যান্যদের মধ্যে ডাঃ রুবাইয়াৎ ফেরদৌস, ড. রাহেনা বেগম, ডাঃ নায়লা পারভীন উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

মো: মামুন হাসান, সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

কৃষি আধুনিক হলেই মানুষের জীবনমানের উন্নয়ন হবে: কৃষিমন্ত্রী// নির্বাচন ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ-কৃষিমন্ত্রী

চিংড়ি শুধু ব্যবসা নয়, মানুষের জীবন–জীবিকা এর সাথে জড়িত

ইতোমধ্যে ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে

বাংলাদেশ লাইভস্টক সোসাইটি থেকে পুরস্কার গ্রহন

দেশে ১৫ লাখ বেল তুলা উৎপাদন করতে হবে-কৃষিমন্ত্রী

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে।। খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

হলষ্ট্রেইন-ফ্রিজিয়ান জাতের গরু পরিচিতি

জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিসিডিপি চালু করা হয়েছে

বন্যার সময় মুরগির সম্ভাব্য রোগ ও করণীয়//ড. বায়েজিদ মোড়ল

ডালের উৎপাদন বেড়েছে ৪ গুণ, লক্ষ্য এখন স্বয়ংসম্পূর্ণ হওয়া